আমাদের শ্রীগুরুপরম্পরা :
শ্রীশ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজ শ্রীশ্রীল ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী মহারাজ শ্রীশ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ ভগবান্ শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
              প্রভুপাদ
“শ্রীচৈতন্য-সারস্বত মঠে সূর্যাস্ত কখনই হয় না” :
আমাদের মঠের পরিচয় ও বৈশিষ্ট্য
 
আমাদের সম্পর্কে শ্রীউপদেশ শ্রীগ্রন্থাগার শ্রীগৌড়ীয় পঞ্জিকা ছবি ENGLISH
 

শ্রীদয়িত-দাস-প্রণতি-পঞ্চকম্

 

ভয়ভঞ্জন-জয়শংসন-করুণায়তনয়নম্ ।
কনকোৎপল-জনকোজ্জ্বল-রসসাগর-চয়নম্ ॥
মুখরীকৃত-ধরণীতল-হরিকীর্ত্তন-রসনম্ ।
ক্ষিতিপাবন-ভবতারণ-পিহিতারুণ-বসনম্ ॥
শুভদোদয়-দিবসে বৃষরবিজানিজ-দয়িতম্ ।
প্রণমামি চ চরণান্তিক-পরিচারক-সহিতম্ ॥১॥

শরণাগত-ভজনব্রত-চিরপালন-চরণম্ ।
সুকৃতালয়-সরলাশয়-সুজনাখিল-বরণম্ ॥
হরিসাধন-কৃতবাধন-জনশাসন-কলনম্ ।
সচরাচর-করুণাকর-নিখিলাশিব-দলনম্ ॥
শুভদোদয়-দিবসে বৃষরবিজানিজ-দয়িতম্ ।
প্রণমামি চ চরণান্তিক-পরিচারক-সহিতম্ ॥২॥

অতিলৌকিক-গতিতৌলিক-রতিকৌতুক-বপুষম্ ।
অতিদৈবত-মতিবৈষ্ণব-যতি-বৈভব-পুরুষম্ ॥
সসনাতন-রঘুরূপক-পরমাণুগচরিতম্ ।
সুবিচারক ইব জীবক ইতি সাধুভিরুদিতম্ ॥
শুভদোদয়-দিবসে বৃষরবিজানিজ-দয়িতম্ ।
প্রণমামি চ চরণান্তিক-পরিচারক-সহিতম্ ॥৩॥

সরসীতট-সুখদোটজ-নিকটপ্রিয়ভজনম্ ।
ললিতামুখ-ললনাকুল-পরমাদরযজনম্ ॥
ব্রজকানন-বহুমানন-কমলপ্রিয়নয়নম্ ।
গুণমঞ্জরি-গরিমাণ্ডণহরিবাসনবয়নম্ ॥
শুভদোদয়-দিবসে বৃষরবিজানিজ-দয়িতম্ ।
প্রণমামি চ চরণান্তিক-পরিচারক-সহিতম্ ॥৪॥

বিমলোৎসবমমলোৎকল-পুরুষোত্তম-জননম্ ।
পতিতোদ্ধৃতি-করুণাস্তৃতি-কৃতনূতন-পুলিনম্ ॥
মথুরাপুর-পরুষোত্তম-সমগৌরপুরটনম্ ।
হতিকামক-হরিধামক-হরিনামক-রটনম্ ॥
শুভদোদয়-দিবসে বৃষরবিজানিজ-দয়িতম্ ।
প্রণমামি চ চরণান্তিক-পরিচারক-সহিতম্ ॥৫॥

 

শ্রীদয়িত-দাস-প্রণতি-পঞ্চকের অনুবাদ

যিনি সুবর্ণ কমল-উৎপাদনকারী (অপ্রাকৃত, উন্নত) উজ্জ্বল-রসসাগর হইতে উত্থিত (মূর্ত্তি), যাঁহার বিশাল ও কারুণ্যপূর্ণ লোচনযুগল (আর্ত্তগণের) ভয় নিবারণ ও (আশ্রিতগণের) বিজয় ঘোষণা করিতেছে, যাঁহার রসনা সমগ্র পৃথিবীকে শ্রীকৃষ্ণ-সঙ্কীর্ত্তনে (সর্ব্বদা) মুখরিত করিতেছে এবং যিনি জগৎপবিত্রকারী ও ভবতাপবিদূরণকারী অরুণ (কাষায়) বসন পরিধান করিয়া শোভা পাইতেছেন, শ্রীচরণানুচরগণের সহিত শ্রীবৃষভানুনন্দিনীর সেই নিজ প্রিয়জনকে তদীয় শুভ প্রকট-বাসরে আমি পুনঃ পুনঃ প্রণাম করিতেছি ॥১॥

শরণাগত ভজনশীল ভক্তগণ নিত্যকাল যাঁহার শ্রীচরণতলে প্রতিপালিত হইতেছেন, যিনি সরলহৃদয়, সুকৃতিসম্পন্ন সমুদয় সজ্জনগণের বরেণ্য, শ্রীহরিসেবায় বিঘ্নকারিগণকে(ও) যিনি শোধনাঙ্গীকার করিতেছেন এবং যিনি সমস্ত স্থাবর-জঙ্গমের প্রতি করুণার উৎসস্বরূপে নিখিল বিশ্বের অমঙ্গলরাশি খণ্ডন করিতেছেন, শ্রীচরণানুচরগণের সহিত শ্রীবৃষভানুনন্দিনীর সেই নিজ প্রিয়জনকে তাঁহার শুভ প্রকট-বাসরে আমি (পুনঃ পুনঃ) প্রণাম করিতেছি ॥২॥

যিন লোকাতীত বিলাসসম্পন্ন, চিত্রকরের(ও) বাঞ্ছা এবং কৌতুহল-পূর্ত্তিকারী (সুন্দর) (অথবা চিত্রকর ও রতির কৌতুকপ্রদ) শ্রীমূর্ত্তিবিশিষ্ট, দেবতা অপেক্ষা(ও) উন্নতমতি এবং বৈষ্ণব-সন্ন্যাসীর (ত্রদণ্ডি যতির) ঐশ্বর্য্যস্বরূপ পুরুষপ্রবর, যিনি সনাতন-রূপ-রধুনাথের পরমাণুগত্যময় চরিত এবং শ্রীজীবপাদতুল্য (সুসিদ্ধান্ত-সম্পন্ন) রূপে সুবিচারক সাধুগণ কর্ত্তৃক কথিত হইয়া থাকেন, শ্রীচরণানুচরগণের সহিত শ্রীবৃষভানুনন্দিনীর সেই নিজ প্রিয়জনকে তাঁহার শুভ প্রকট-বাসরে আমি (পুনঃ পুনঃ) প্রণাম করিতেছি ॥৩॥

শ্রীরাধাকুণ্ডতটে স্বানন্দ-সুখদ-কুঞ্জে যিনি নিজ প্রিয়জনের ভজন-পরায়ণ, ললিতাদি ব্রজললনাগণের(ও) পরমাদর-ভাজন, ব্রজবনে প্রসিদ্ধ কমল-মঞ্জরীর যিনি অত্যন্ত প্রিয় এবং যিনি গুণমঞ্জরীর গরিমা-গুণ দ্বারা শ্রীহরির বাসভবন নির্ম্মাণ করিতেছেন, শ্রীচরণানুচরগণের সহিত শ্রীবৃষভানুনন্দিনীর সেই নিজ প্রিয়জনকে তাঁহার শুভ প্রকট-বাসরে আমি (পুনঃ পুনঃ) প্রণাম করিতেছি ॥৪॥

যিনি বিমলানন্দ স্বরূপ বা বিমলাদেবীর প্রসন্নতা বা উল্লাসস্বরূপ, পবিত্র উৎকলে পরুষোত্তমক্ষেত্রে জন্মলীলা প্রকাশ এবং নূতন পুলিন বা নবদ্বীপে নিজ পতিতোদ্ধার ও (প্রেম-প্রদানরূপ) করুণাবিস্তার-লীলা প্রদর্শন করিয়াছেন, যিনি ব্রজধাম ও পুরুষোত্তমধামসদৃশ গৌরধাম (শ্রীমায়াপুর নবদ্বীপ) পরিভ্রমণ করিয়া ব্রজকাম, বৈকুন্ঠধাম ও কৃষ্ণনাম নিরন্তর প্রচার করিতেছেন, শ্রীচরণানুচরগণের সহিত শ্রীবৃষভানুনন্দিনীর সেই নিজ প্রিয়জনকে তাঁহার শুভ প্রকট-বাসরে আমি (পুনঃ পুনঃ) প্রণাম করিতেছি ॥৫॥

 


 

← গ্রন্থাগারে ফিরে

• ডাউনলোড (1.5 Mb)

• ডাউনলোড (3.1 Mb)

 


 

সূচীপত্র:
• আমার জীবন সদা
• অক্রোধ পরমানন্দ
• অরুণ বসনে
• আত্মনিবেদন, তুয়া পদে
• বড় সুখের খবর গাই
• ভয়ভঞ্জন-জয়শংসন
• বজহুঁরে মন
• ভজ রে ভজ রে আমার
• ভুলিয়া তোমারে
• বিমল হেমজিনি
• দশাবতারস্তোত্রম্
• ধন মোর নিত্যানন্দ
• দুর্লভ মানব জন্ম
• এইবার করুণা কর
• এ ঘোর সংসারে
• এমন দুর্ম্মতি
• গায় গোরা মধুর স্বরে
• গোপীনাথ মম নিবেদন শুন
• গুরুদেব! বড় কৃপা করি
• গুরুদেব! কৃপাবিন্দু দিয়া
• শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ (হা হা ভক্তিবিনোদঠক্কুর)
• হরি হরয়ে নমঃ কৃষ্ণ
• হরি হে দয়াল মোর
• হে দেব ভবন্তং বন্দে
• জনম সফল তা'র
• জয় গুরু-মহারাজ (শ্রীগুরু আরতি-স্তুতি)
• জয় গুরু মহারাজ করুণাসাগর (শ্রীশ্রীনিতাই-চৈতন্য-আরতি)
• জয় জয় গুরুদেব করুণাসাগর (শ্রীগুরু-শ্রীগৌর-শ্রীনিত্যানন্দ-আরতি)
• জয় জয় গুরুদেবের (শ্রীগুরু-আরতি)
• জয় জয় গোরাচাঁদের (গৌর-আরতি)
• জয় রাধামাধব
• জয় রাধে, জয় কৃষ্ণ
• জয়রে জয়রে জয় পরমহংস
• জয় শচীনন্দন সুর-মুনিবন্দন
• শ্রীনৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ
• কবে হবে বল সে দিন আমার
• কবে শ্রীচৈতন্য মোরে
• কে যাবি কে যাবি
• কি জানি কি বলে
• কিরূপে পাইব সেবা
• কৃপা কর বৈষ্ণব ঠাকুর
• মানস দেহ গেহ
• নমো নমঃ তুলসী মহারাণি
• নিতাই আমার দয়ার অবধি
• নিতাই গুণমণি আমার
• নিতাই পদ-কমল
• মন, তুমি তীর্থে সদা রত
• মানস দেহ গেহ
• ময়ূর-মুকুট
• পরম করুণ
• রাধা ভজনে যদি
• করাধাকুণ্ডতট
• রাধে রাধে গোবিন্দ
• রাধিকা চরণ পদ্ম
• সংসার-দাবানল (শ্রীগুর্ব্বষ্টকম্)
• শ্রীগৌর-মণ্ডল মাঝে
• শ্রীগুরুচরণ-পদ্ম
• শ্রীগুরুপরম্পরা
• শ্রীহরি-বাসরে হরি
• শ্রীল-রঘুনাথদাস-গোস্বামি-শোচক
• শ্রীমদ্রূপগোস্বামি-প্রভুর শোচক
• শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু জীবে
• শ্রীরূপমঞ্জরী-পদ
• শ্রীশ্রীষড়্­গোস্বাম্যষ্টকম্
• শ্রীশ্রীদামোদরাষ্টকম্
• শ্রীশ্রীমদ্­গৌরকিশোরনমস্কারদশকম্
• শুদ্ধ ভকত-চরণ-রেণু
• সুজনার্ব্বুদরাধিতপাদযুগং
• শুনহে রসিক জন
• ঠাকুর বৈষ্ণবগণ
• বৈষ্ণব কে ?
• বৈষ্ণব ঠাকুর দয়ার
• বন্দনা
• বরজ-বিপিনে যমুনা কুলে
• যদি, গৌর না হ'ত
• যশোদা-নন্দন কৃষ্ণ
• যশোমতীনন্দন
• যে আনিল প্রেমধন (বিরহ-গীতি)

• দশবিধ নামাপরাধ

বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥