আমাদের শ্রীগুরুপরম্পরা :
শ্রীশ্রীল ভক্তিনির্ম্মল আচার্য্য মহারাজ শ্রীশ্রীল ভক্তিসুন্দর গোবিন্দ দেবগোস্বামী মহারাজ শ্রীশ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ ভগবান্ শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর
              প্রভুপাদ
“শ্রীচৈতন্য-সারস্বত মঠে সূর্যাস্ত কখনই হয় না” :
আমাদের মঠের পরিচয় ও বৈশিষ্ট্য
 
আমাদের সম্পর্কে শ্রীউপদেশ শ্রীগ্রন্থাগার শ্রীগৌড়ীয় পঞ্জিকা ছবি ENGLISH
 

আচার্য্য-বন্দনা

জয়রে জয়রে জয়পরমহংস মহাশয়
শ্রীভক্তিসিদ্ধান্ত সরস্বতী ।
গোস্বামী ঠাকুর জয়পরম করুণাময়
দীনহীন অগতির গতি ॥
 
নীলাচলে হইয়া উদায় ।
শ্রীগৌড়মণ্ডলে আসি'প্রেমভক্তি পরকাশি'
জীবের নাশিলা ভব-ভয় ॥
 
তোমার মহিমা গাইহেন সাধ্য মোর নাই
তবে পারি যদি দেহ শক্তি ।
বিশ্বহিতে অবিরতআচার-প্রচারে রত
বিশুদ্ধ শ্রীরূপানুগা ভক্তি ॥
 
শ্রীপাট খেতরি-ধামঠাকুর শ্রীনরোত্তম
তোমাতে তাঁহার গুণ দেখি ।
শাস্ত্রের সিদ্ধান্ত-সারশুনি লাগে চমৎকার
কুতার্কিক দিতে নারে ফাঁকি ॥
 
শুদ্ধভক্তি-মত যতউপধর্ম্ম-কবলিত
হেরিয়া লোকের মনে ত্রাস ।
হানি' সুসিদ্ধান্ত-বাণউপধর্ম্ম খান খান
সজ্জনের বাড়ালে উল্লাস ॥
 
স্মার্ত্তমত জলধরশুদ্ধভক্তি রবি-কর
আচ্ছাদিল ভাবিয়া অন্তরে ।
শাস্ত্রসিন্ধু মন্থনেতেসুসিদ্ধান্ত ঝঞ্ঝাবাতে
উড়াইলা দিগ্­দিগন্তরে ॥
 
স্থানে স্থানে কত মঠস্থাপিয়াছ নিষ্কপট
প্রেমসেবা শিখাইতে জীবে ।
মঠের বৈষ্ণবগণকরে সদা বিতরণ
হরিগুণ-কথামৃত ভবে ॥
 
শুদ্ধভক্তি-মন্দাকিনীবিমল প্রবাহ আনি
শীতল করিলা তপ্তপ্রাণ ।
দেশে দেশে নিষ্কিঞ্চনপ্রেরিলা বৈষ্ণবগণ
বিস্তারিতে হরিগুণগান ॥
 
পূর্ব্বে যথা গৌরহরি,মায়াবাদ ছেদ করি
বৈষ্ণব করিলা কাশীবাসী ।
বৈষ্ণবদর্শন-সূক্ষ্মবিচারে তুমি হে দক্ষ
তেমতি তোষিলা বারাণসী ॥
 
দৈববর্ণাশ্রম-ধর্ম্মহরিভক্তি যার মর্ম্ম
শাস্ত্রযুক্তে করিলা নিশ্চয় ।
জ্ঞান-যোগ-কর্ম্মচয়মূল্য তার কিছু নয়
ভক্তির বিরোধী যদি হয় ॥
 
শ্রীগৌড়মণ্ডল ভূমিভক্তসঙ্গে পরিক্রমি
সুকীর্ত্তি স্থাপিলা মহাশয় ।
অভিন্ন ব্রজমণ্ডলগৌড়ভূমি প্রেমোজ্বল
প্রচার হইল বিশ্বময় ॥
 
কুলিয়াতে পাষণ্ডীরাঅত্যাচার কৈল যা'রা
তা সবার দোষ ক্ষমা করি' ।
জগতে কৈলে ঘোষণা'তরোরিব সহিষ্ণুনা'
হন 'কীর্ত্তনীয়ঃ সদা হরিঃ' ॥
 
শ্রীবিশ্ববৈষ্ণব-রাজ-সভামধ্যে "পাত্ররাজ"
উপাধি-ভূষণে বিভূষিত ।
বিশ্বের মঙ্গল লাগি'হইয়াছ সর্ব্বত্যাগী
বিশ্ববাসী জন-হিতে রত ॥
 
করিতেছ উপকারযাতে পর উপকার
লভে জীব শ্রীকৃষ্ণ-সেবায় ।
দূরে যায় ভব-রোগখণ্ডে যাহে কর্ম্মভোগ
হরিপাদপদ্ম যা'তে পায় ॥
 
জীব মোহ-নিদ্রাগতজাগা'তে বৈকুন্ঠদূত
'গৌড়ীয়' পাঠাও ঘরে ঘরে ।
উঠরে উঠরে ভাইআর ত সময় নাই
'কৃষ্ণ ভজ' বলে উচ্চৈঃস্বরে ॥
 
তোমার মুখারবিন্দ-বিগলিত মকরন্দ
সিঞ্চিত অচ্যুত-গুণগাথা ।
শুনিলে জুড়ায় প্রাণতোমা মোহ অন্তর্দ্ধান
দূরে যায় হৃদয়ের ব্যথা ॥
 
জানি আমি মহাশয়যশোবাঞ্চা নাহি হয়
বিন্দুমাত্র তোমার অন্তরে ।
তব গুণ বীণাধারী,মোর কন্ঠ-বীণা ধরি'
অবশেতে বলায় আমারে ॥
 
বৈষ্ণবের গুণ-গানকরিলে জীবের ত্রাণ
শুনিয়াছি সাধুগুরুমুখে ।
কৃষ্ণভক্তি সমুদয়জনম সফল হয়
এ ভব-সাগর তরে সুখে ॥
 
তে-কারণে প্রয়াসযথা বামনের আশ
গগনের চাঁদ ধরিবারে ।
অদোষ-দরশী তুমিঅধম পতিত আমি
নিজগুণে ক্ষমিবা আমারে ॥
 
শ্রীগৌরাঙ্গ-পারিষদঠাকুর ভক্তিবিনোদ
দীনহীন পতিতের বন্ধু ।
কলিতমঃ বিনাশিতেআনিলেন অবনীতে
তোমা' অকলঙ্ক পূর্ণ ইন্দু ॥
 
কর কৃপা বিতরণপ্রেমসুধা অনুক্ষণ
মাতিয়া উঠুক জীবগণ ।
হরিনাম-সংকীর্ত্তনেনাচুক জগত-জনে
বৈষ্ণব-দাসের নিবেদন ॥
 

 


 

← গ্রন্থাগারে ফিরে

• (১) ডাউনলোড (4.5 Mb)


• (২) ডাউনলোড (5.4 Mb)

 


 

সূচীপত্র:
• আমার জীবন সদা
• অক্রোধ পরমানন্দ
• অরুণ বসনে
• আত্মনিবেদন, তুয়া পদে
• বড় সুখের খবর গাই
• ভয়ভঞ্জন-জয়শংসন
• বজহুঁরে মন
• ভজ রে ভজ রে আমার
• ভুলিয়া তোমারে
• বিমল হেমজিনি
• দশাবতারস্তোত্রম্
• ধন মোর নিত্যানন্দ
• দুর্লভ মানব জন্ম
• এইবার করুণা কর
• এ ঘোর সংসারে
• এমন দুর্ম্মতি
• গায় গোরা মধুর স্বরে
• গোপীনাথ মম নিবেদন শুন
• গুরুদেব! বড় কৃপা করি
• গুরুদেব! কৃপাবিন্দু দিয়া
• শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ (হা হা ভক্তিবিনোদঠক্কুর)
• হরি হরয়ে নমঃ কৃষ্ণ
• হরি হে দয়াল মোর
• হে দেব ভবন্তং বন্দে
• জনম সফল তা'র
• জয় গুরু-মহারাজ (শ্রীগুরু আরতি-স্তুতি)
• জয় গুরু মহারাজ করুণাসাগর (শ্রীশ্রীনিতাই-চৈতন্য-আরতি)
• জয় জয় গুরুদেব করুণাসাগর (শ্রীগুরু-শ্রীগৌর-শ্রীনিত্যানন্দ-আরতি)
• জয় জয় গুরুদেবের (শ্রীগুরু-আরতি)
• জয় জয় গোরাচাঁদের (গৌর-আরতি)
• জয় রাধামাধব
• জয় রাধে, জয় কৃষ্ণ
• জয়রে জয়রে জয় পরমহংস
• জয় শচীনন্দন সুর-মুনিবন্দন
• শ্রীনৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ
• কবে হবে বল সে দিন আমার
• কবে শ্রীচৈতন্য মোরে
• কে যাবি কে যাবি
• কি জানি কি বলে
• কিরূপে পাইব সেবা
• কৃপা কর বৈষ্ণব ঠাকুর
• মানস দেহ গেহ
• নমো নমঃ তুলসী মহারাণি
• নিতাই আমার দয়ার অবধি
• নিতাই গুণমণি আমার
• নিতাই পদ-কমল
• মন, তুমি তীর্থে সদা রত
• মানস দেহ গেহ
• ময়ূর-মুকুট
• পরম করুণ
• রাধা ভজনে যদি
• করাধাকুণ্ডতট
• রাধে রাধে গোবিন্দ
• রাধিকা চরণ পদ্ম
• সংসার-দাবানল (শ্রীগুর্ব্বষ্টকম্)
• শ্রীগৌর-মণ্ডল মাঝে
• শ্রীগুরুচরণ-পদ্ম
• শ্রীগুরুপরম্পরা
• শ্রীহরি-বাসরে হরি
• শ্রীল-রঘুনাথদাস-গোস্বামি-শোচক
• শ্রীমদ্রূপগোস্বামি-প্রভুর শোচক
• শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু জীবে
• শ্রীরূপমঞ্জরী-পদ
• শ্রীশ্রীষড়্­গোস্বাম্যষ্টকম্
• শ্রীশ্রীদামোদরাষ্টকম্
• শ্রীশ্রীমদ্­গৌরকিশোরনমস্কারদশকম্
• শুদ্ধ ভকত-চরণ-রেণু
• সুজনার্ব্বুদরাধিতপাদযুগং
• শুনহে রসিক জন
• ঠাকুর বৈষ্ণবগণ
• বৈষ্ণব কে ?
• বৈষ্ণব ঠাকুর দয়ার
• বন্দনা
• বরজ-বিপিনে যমুনা কুলে
• যদি, গৌর না হ'ত
• যশোদা-নন্দন কৃষ্ণ
• যশোমতীনন্দন
• যে আনিল প্রেমধন (বিরহ-গীতি)

• দশবিধ নামাপরাধ

বৃক্ষসম ক্ষমাগুণ করবি সাধন । প্রতিহিংসা ত্যজি আন্যে করবি পালন ॥ জীবন-নির্ব্বাহে আনে উদ্বেগ না দিবে । পর-উপকারে নিজ-সুখ পাসরিবে ॥