|
শ্রীগুরু-বৈষ্ণব মাহাত্ম্য-গীতি
| শ্রীগুরুচরণ-পদ্ম | কেবল ভকতিসদ্ম |
| বন্দোঁ মুঞি সাবধান মতে । |
| যাঁহার প্রসাদে ভাই | এ ভব তরিয়া যাই |
| কৃষ্ণপ্রাপ্তি হয় যাঁহা হৈতে ॥ |
| |
| গুরুমুখ-পদ্মবাক্য | চিত্তেতে করিয়া ঐক্য |
| আর না করিহ মনে আশা । |
| শ্রীগুরুচরণে রতি | সেই সে উত্তম গতি |
| যে প্রসাদে পূরে সর্ব্ব আশা ॥ |
| |
| চক্ষুদান দিলা যেই | জন্মে জন্মে প্রভু সেই |
| দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত । |
| প্রেমভক্তি যাহা হৈতে | অবিদ্যা বিনাশ যাতে |
| বেদে গায় যাঁহার চরিত ॥ |
| |
| শ্রীগুরু করুণাসিন্ধু | অধম জনার বন্ধু |
| লোকনাথ লোকের জীবন । |
| হা হা প্রভু কর দয়া | দেহ মোরে পদছায়া |
| এ অধম লইল শরণ ॥ |
| |
← গ্রন্থাগারে ফিরে
|